ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সৌদি প্রবাসীর কোটি টাকার আত্মসাতের অভিযোগ, পুলিশের সহযোগিতা কামনা

 স্টাব রিপোর্টার মাসুদ রানা 

ঢাকা: সৌদি আরব প্রবাসী মোঃ সালাম খান তার উপার্জিত প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে পুলিশের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত প্রায় ১০ বছরে সৌদি আরব থেকে তিনি পরিবারের কাছে আনুমানিক ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকা পাঠান। তার দাবি, ওই অর্থের দেখাশোনার দায়িত্বে ছিলেন তার বড় বোন রেহেনা আক্তার। তবে দেশে ফেরার পাঁচ বছর পার হলেও তিনি তার পাঠানো অর্থ ফেরত পাননি।

মোঃ সালাম খান অভিযোগ করেন, দীর্ঘদিন প্রবাসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ এখন তার নাগালের বাইরে চলে গেছে। বিষয়টি সমাধানের জন্য তিনি এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ডিএমপি কমিশনারের কার্যালয়, এসি চকবাজার অফিস এবং বংশাল থানায় একাধিকবার অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযোগের প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে আর্থিক সংকটে থাকার কথা উল্লেখ করে আবেদনকারী বলেন, তিনি পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই দ্রুত তার উপার্জিত অর্থ উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সৌদি প্রবাসীর কোটি টাকার আত্মসাতের অভিযোগ, পুলিশের সহযোগিতা কামনা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x