ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগামীকাল নাসিরনগরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ‎

আগামীকাল নাসিরনগরের প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী,

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি, ‎প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল শনিবার (৯ মে) সফরে আসছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

‎সফরসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার মহাখালী ডিওএইচএসের নিজ বাসভবন থেকে সড়কপথে নাসিরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুপুর ১২টায় নাসিরনগর উপজেলা ডাকবাংলোয় পৌঁছানোর কথা রয়েছে।

‎বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায়  নাসিরনগর উপজেলার বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

‎পরে বিকেল ৪টায় নাসিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মাননীয় মন্ত্রী।

‎এসময় দুর্যোগে অতিগ্রস্ত নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও বিতরণ করা হবে।

‎সফর শেষে বিকেল ৫টায় নাসিরনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টায় মহাখালী ডিওএইচএসের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

‎মন্ত্রী’র সফরকালে নাসিরনগর আসনের সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

‎উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন জানিয়েছে, সফরের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব তারা পালন করবে। স্থানীয় প্রশাসনের আশা, মন্ত্রীর এ সফরের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আগামীকাল নাসিরনগরের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ‎

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x