ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় পলাশ বাড়ী উপজেলায় গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ১

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ  স্টাফ রিপোর্টার :- গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ মোছাঃ ববিতা বেগম হত্যা মামলার এক পলাতক আসামিকে ঢাকার জসীমউদ্দিন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আনারুল মোল্লা (৩১)  তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে।

র‌্যাব জানায় বাংলাদেশ আমার অহংকার  এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হত্যা অপহরণ ধর্ষণ  রাহাজানি ও যৌতুকসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে প্রায় ১৭ বছর আগে ববিতা বেগমের সঙ্গে মোঃ হারুন মোল্লার ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়।

 তারা পরিবার নিয়ে গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় ঢোল ভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

এরই জেরে গত ২৪ মার্চ ২০২৬ তারিখে ববিতা বেগম বাবার বাড়িতে চলে যান। পরে ২৭ মার্চ তার স্বামী মোঃ হারুন মোল্লা ও আশরাফুল নামে এক ব্যক্তি তাকে বাবার বাড়ি থেকে পুনরায় ভাড়া বাসায় নিয়ে আসেন।

 পরদিন ২৮ মার্চ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মা বাসায় গিয়ে খাটের ওপর মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিসি ৩ গাইবান্ধা এবং র‌্যাব ১ সিপিসি ৩  পূর্বাচল ক্যাম্প  রূপগঞ্জ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল সোমবার (৫ মে) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার জসীমউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আনারুল মোল্লাকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি হত্যা  অপহরণ ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় পলাশ বাড়ী উপজেলায় গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x