সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির নাতির জন্মদিন উদযাপন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের আদরের নাতি চাঁদ মন্ডলের পঞ্চম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) জন্মদিন উপলক্ষে পরিবারের আয়োজনে কেক কাটা, দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছোট্ট চাঁদ মন্ডলের জন্য শুভকামনা জানান।
জানা গেছে, চাঁদ মন্ডলের জন্ম তারিখ ৫ মে ২০২২। জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন উপস্থিত সবাই।
এদিকে, গোপালগঞ্জের সাংবাদিক মহল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদ মন্ডলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা চাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবনের প্রত্যাশা করেন।
সিনিয়র সাংবাদিক ও গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার নাতির জন্মদিন উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং শুভেচ্ছা জানানো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
মতামত