টাংগাইল জেলার মধুপুর উপজেলা সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, ঝড় তুফান ও ফসল তলিয়ে যাওয়ার ভয় কৃষকের।
আঃ আজিজ চৌধুরী, মধুপুর টাঙ্গাইল প্রতিমিধি: টাংগাইল মধুপুরে কৃষকের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ দিনের স্বপ্ন সোনালী ফসল ঘরে তোলায় ব্যস্ত কৃষক। হঠাৎ করেই ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে আবার বৃষ্টির জলে তলিয়ে যেতে পারে কৃষকের সোনালী ফসল ধান। সেই ভয় আর আতঙ্কে কৃষক ব্যস্ত হয়ে পড়েছে ধান কাঁটার কাজে।
মধুপুর উপজেলা বিভিন্ন এলাকায় সরে জমিনে গিয়ে দেখা যায় কৃষক তার ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন আকাশে মেঘ, ঘনঘন বৃষ্টি, সেই সাথে দমকা হাওয়া বা ঝড়ো বাতাস, মেঘের প্রচন্ড গর্জন আর বৃষ্টির পানির জোয়ারে তলিয়ে যেতে পারে কৃষকের সোনালী ফসল ধান।
মধুপুর উপজেলা ফসলী জমি বিল অঞ্চলে ইতিমধ্যে জমিতে জোয়ারের পানি উঠেছে, অনেক জমির ধান ঝড়ো বাতাসে পড়ে গিয়েছে কিছু কিছু তলিয়ে গছে। অনেক কৃষকের জমির ধান অনেকটা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্চে। ভয় আর আতঙ্কে কৃষক দিশেহারা। শেষ পর্যন্ত কি ভালোভাবে তার ফসল ঘরে তুলতে পারবে! অসংখ্য কৃষক সৃষ্টিকর্তা আল্লাহর নিকট দোয়া করছেন যেন ভালোভাবে তার ফসল ঘরে তুলতে পারেন।
এই এলাকার প্রধান ফসল ধান চাষ হওয়ায় কৃষকের বড় একটি আয়ের উৎসই ধান চাষ। কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম আর সঞ্চয় বিনিয়োগ করে ধান চাষ করে সারা বছর ধরে খাবারের জোগান হয়। সেই ধান এখন পানির মধ্যে। তাই কৃষক তার ফলানো সোনালী ফসল ঘরে তুলতে দিন রাত কাজ করছেন।
মতামত