টেকনাফে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
জামাল উদ্দীন : কক্সবাজারের টেকনাফে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উপলক্ষে টেকনাফ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বিকেলে প্রেসক্লাব হলরুমে আয়োজিত সভায় আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নাছির উদ্দীন রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম সাইফীসহ ক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়। শেষে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়।
মতামত