ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ার বালুখালীতে র‌্যাব-১৫ এর বড় মাদকবিরোধী অভিযান: ৫০ হাজার পিস ইয়াবা ও সিএনজি উদ্ধার

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় ব্যাপক অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একদল মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় অবস্থান করছে।

এর প্রেক্ষিতে গত ৩ মে ২০২৬ তারিখে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সিপিসি-২, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল মো. কায়সার নামের এক ব্যক্তির দোকানের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা একটি সিএনজি ও একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে নীল রঙের ২৫০টি এয়ারটাইট পলি প্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উখিয়ার বালুখালীতে র‌্যাব-১৫ এর বড় মাদকবিরোধী অভিযান: ৫০ হাজার পিস ইয়াবা ও সিএনজি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x