ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ-০৬ ফুলবাড়িয়া আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক গণ পরিষদ নির্বাচিত সদস্য বিশিষ্ট আইনজীবী এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ ২রা মে শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা ধানমন্ডিস্থ জাপান- বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতা থাকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮বছর।তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত এমপি মুছলেম উদ্দিন ১৯৭০ সালে  গণ পরিষদ সদস্য  নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৮৬, ১৯৯৬,২০০৮,২০১৪,২০১৮, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর খবরটি উনার ছেলে এড. ইমদাদুল হক সেলিম নিশ্চিত করেছেন।

মরহুমের জানাযা নামাজ আগামীকাল ৩মে রবিবার সকাল ১০ঘটিকায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বেলা ৩ঘটিকায় ফুলবাড়িয়া হাইস্কুল মাঠে এবং আলহাজ্ব মোঃ মুছলেম উদ্দিন এতিমখানা মাঠে বিকাল ৫ঘটিকায় জানাযা শেষে উপজেলার নিউগি কুশমাইল নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x