টাঙ্গাইলের এলেঙ্গাতে মহান মে দিবস পালিত
মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ উত্তর বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গাতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এলেঙ্গার ১৬টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে এই মহান মে দিবস উদযাপিত হয়। কালিহাতী উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক শেখ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়ছের প্রামানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ১৩৩,টাঙ্গাইল-৪ আসনের মাননীয় সাংসদ জনাব লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী বিএনপির সাবেক আহবায়ক মোঃ শুকুর মাহমুদ,কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি শোভা, কালিহাতী থানার ওসি তৌফিক আজম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক হিরো।
আরো উপস্থিত ছিলেন এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হালিম সরকার, এলেঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল হোসেন, পৌর বিএনপি'র প্রবীণ নেতা মোঃ আবু তালেব সহ সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি এলেঙ্গা বাসস্ট্যান্ড হতে কলেজমোড় প্রদক্ষিণ করে শেষ হয়। এসময় শ্রমিক নেতার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নানা প্রতিবাদী শ্লোগান দেন।
মতামত