কক্সবাজার উখিয়ায় বিজিবির অভিযানে ২,৮৬৭ পিস ইয়াবাসহ যুবক আটক
জামাল উদ্দীন :কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২,৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালায়। এ সময় বিজিডি-১১২২ ডগ ‘হেক্টর’-এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশীকালে প্রাইভেটকারের যাত্রী মোঃ আলম হোসেন (২৫), পিতা—আওলাদ হোসেন, গ্রাম—চন্দ্রপুর কাজিবাড়ি, পোস্ট—দুলালপুর, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে বিস্তারিত তল্লাশি করলে তার আন্ডারপ্যান্টের ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে গণনা করে ২,৮৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে যে, সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী চক্রের অন্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে
মতামত