ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎টেকনাফে মানব পাচার, অপহরণ ও মাদক বিস্তার রোধে জোর দাবি জানালেন সভাপতি নুরুল হোসাইন

‎‎কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাম্প্রতিক সময়ে মানব পাচার, অপহরণ, পাহাড়ে হত্যা, মাদক ব্যবসা ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এসব অপরাধ দ্রুত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।

‎‎জানা যায়, টেকনাফ সীমান্ত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে মানব পাচারকারীদের একটি সক্রিয় চক্র কাজ করছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারী-পুরুষ ও শিশুদের বিদেশে পাচার করা হচ্ছে, যা বর্তমানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

‎অন্যদিকে, অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে হত্যার মতো নৃশংস ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

‎‎এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করার দাবি উঠেছে।

‎এছাড়া, মাদক ব্যবসা টেকনাফে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ইয়াবাসহ বিভিন্ন মাদকের অবাধ বিস্তার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

‎‎স্থানীয়দের অভিযোগ, এলাকায় অবৈধ অস্ত্রের উপস্থিতিও বাড়ছে, যা বিভিন্ন অপরাধ সংঘটনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। তাই দ্রুত অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।

‎রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নতুন করে অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি যারা এখনো নিবন্ধনের আওতায় আসেননি, তাদের দ্রুত নিবন্ধনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

‎‎সচেতন মহলের মতে, টেকনাফে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে মানব পাচার, অপহরণ, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনার বিকল্প নেই। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা জোরদার ও প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এ সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎টেকনাফে মানব পাচার, অপহরণ ও মাদক বিস্তার রোধে জোর দাবি জানালেন সভাপতি নুরুল হোসাইন

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x