ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,১৯ জনের বিরুদ্ধে মামলা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৬

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন উপ-পরিদর্শক (এসআই)সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মোবাইল ফোনে খবর পাওয়া যায় যে, সারিকাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গাজী হানিফের বাড়ির সামনে স্থানীয় লোকজন দিদার নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে রেখেছে। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান।

রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এসআই নুর মোহাম্মদ, এএসআই আপেল মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তদের পক্ষের ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা গাজী হানিফ ও দিদারের বাড়িতে ভাঙচুরেরও চেষ্টা করে।

পুলিশ জানায়, হামলাকারীদের শান্ত থাকার আহ্বান জানানো হলেও তারা পুলিশের ওপর চড়াও হয় এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ, কিল-ঘুষি ও লাথি মেরে পুলিশ সদস্যদের আহত করে এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এ ঘটনায় এসআই নুর মোহাম্মদ, এএসআই আপেল মাহমুদসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল গুরিঙ্গা চাকমা, বিপুলেশ্বর, সাইফ উদ্দিন, সারোয়ার হোসেন ও ফেরদৌস রয়েছেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ শান্ত (২২), এমরান হোসেন নিলয় (২০), মো. সাহেদ (২৮), দিদারুল আলম (২৬), মিনহাজ (১৯) ও মোহাম্মদ শাওন (১৯) নামে ৬ জনকে গ্রেফতার করে।

এ ঘটনায় সন্দ্বীপ থানা-তে মামলা নম্বর ০৬, তারিখ ২৫ মার্চ ২০২৬, পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৫৩/৩৩৩/৩০৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলাটির তদন্ত করছেন এসআই উত্তম রায় চৌধুরী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,১৯ জনের বিরুদ্ধে মামলা, এখন পর্যন্ত গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x