ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মসজিদেও চোরের থাবা: গোপালগঞ্জে এক সপ্তাহে তিন সিলিং ফ্যান উধাও, ক্ষোভে ফুঁসছেন মুসল্লীরা

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:- গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মেডিকেল কলেজ রোডের সিদ্দিকি আকবর মসজিদ—স্থানীয়ভাবে ‘মিন্টু মিয়ার মসজিদ’ নামে পরিচিত—এবার চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে মসজিদ থেকে তিনটি সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে মসজিদ থেকে একটি ফ্যান চুরি হয়। এর রেশ কাটতে না কাটতেই গত ২৩ এপ্রিল দুপুর আনুমানিক তিনটার দিকে আরও দুটি সিলিং ফ্যান উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটে কাউন্সিলর আল-আমিন ইসলামের বাসার সামনেই অবস্থিত এই মসজিদে, যা এলাকাবাসীর মধ্যে আরও বিস্ময় তৈরি করেছে।

মুসুল্লীদের ধারণা, পরিকল্পিতভাবেই চোরচক্র লোডশেডিংয়ের সময়টিকে বেছে নিয়েছে, যাতে সিসিটিভি ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা না পড়ে। এতে চুরির ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

মসজিদের একাধিক মুসল্লী জানান, আল্লাহর ঘরেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এক প্রবীণ মুসল্লী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আল্লাহর ঘর থেকে ফ্যান চুরি করতে পারে, তারা কি মানুষ?”

এ ঘটনায় এলাকাবাসী ও মসজিদের মুসল্লীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মসজিদেও চোরের থাবা: গোপালগঞ্জে এক সপ্তাহে তিন সিলিং ফ্যান উধাও, ক্ষোভে ফুঁসছেন মুসল্লীরা

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x