কেন্দুয়ায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল আহমেদ,নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোনার কেন্দুয়া থানাধীন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, কুতুবপুরে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে বিট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। মাদক, জুয়া ও বাল্যবিবাহমুক্ত একটি নিরাপদ সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মতামত