ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

প্রবাসের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন আনোয়ারার হারুন সিকদার

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা:- পরিবারের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সন্তান হারুন সিকদার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—স্বপ্ন পূরণের আগেই নিথর দেহ হয়ে দেশে ফিরতে হলো তাকে।

জানা যায়, জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে একটি পাঁচতলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন হারুন। কর্মস্থলে একটি চতুর্মুখী সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি মেডিকেল কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন। অবশেষে সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহত হারুন সিকদার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত আলী সিকদারের নতুন বাড়ির মো. নাগু মিয়ার ছেলে।

মঙ্গলবার তার মরদেহ দেশে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

প্রবাস জীবন যে কতটা অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ—হারুন সিকদারের এই মৃত্যু যেন তারই এক নির্মম উদাহরণ। স্বপ্ন দেখেছিলেন পরিবারের সুখের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই হয়ে গেলেন সেই স্বপ্নভঙ্গের বেদনাময় গল্প।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

প্রবাসের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন আনোয়ারার হারুন সিকদার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x