কালীগঞ্জের হোগলায় সাবেক ইউপি সদস্য জবেদ আলীর স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলামঃ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম জবেদ আলী গাজীর স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জোহরের নামাজ শেষে শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাওলানা ইউনুছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মিজানুর রহমান, অধ্যক্ষ মাওলানা কাদের হেলালি ও মাওলানা অধ্যক্ষ আনারুল ইসলাম প্রমুখ । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন হোগলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ।
দোয়া ও মোনাজাত শেষে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪ হাজার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তবারক/ভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মরহুম জবেদ আলী গাজী গত ৭ মার্চ রাত ৭টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন।
ছবিঃ কালীগঞ্জের হোগলায় সাবেক ইউপি সদস্য জবেদ আলীর স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে উপস্থিত আলেম-ওলামা ও ধর্মপ্রা মুসল্লী বৃন্দ।
মতামত