ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল দল গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে তাদের সহযোগীরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ধাওয়া দিয়ে নাফ নদীর তীর থেকে মো. তোফায়েল (২১) ও মো. ইউনুস (৩৩) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সিফাত (২০) নামে আরেকজনকে আটক করে। এসময় তার কাছ থেকে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত পৃথক দুইটি অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদক চোরাচালান রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x