ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আত্রাই নদীতে অভিযান: অবৈধ ড্রেজার জব্দ।

আত্রাই নদীতে অভিযান: অবৈধ ড্রেজার জব্দ।

আত্রাই নদীতে অভিযান: অবৈধ ড্রেজার জব্দ।

মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকায় আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর মাধবঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারটি ফেলে চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ড্রেজারটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে। অভিযানে ভূমি অফিসের সার্ভেয়ার, পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্রাই নদীর ওই অংশে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এর ফলে নদীর তীরবর্তী বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, আবাদি জমি ও বিভিন্ন অবকাঠামো ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি অতীতে ড্রেজিংয়ের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।

এদিকে, অবৈধ বালু উত্তোলনের অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানকে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, সীমানা নির্ধারণে জটিলতার কারণে কিছু অংশে অনিচ্ছাকৃতভাবে বালু উত্তোলন হয়ে থাকতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকার কথাও তিনি উল্লেখ করেন। প্রশাসনের এ অভিযানের পর এলাকায় অবৈধ বালু উত্তোলন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আত্রাই নদীতে অভিযান: অবৈধ ড্রেজার জব্দ।

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
আত্রাই নদীতে অভিযান: অবৈধ ড্রেজার জব্দ।
0:00 0:00
1.0x