ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ - কুমিল্লা জেলা প্রশাসকের

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লা জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও সুসংহত রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়-এ অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনশৃখলা বাহিনীর প্রতিনিধিরা, পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃংখলা পরিস্থিতির বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন কমিটির কার্যক্রম যেমন-জেলা আইনশৃখলা রিভিউ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, চোরাচালান নিরোধ ট্রান্সপোর্ট কমিটি, আদালত সহায়তা কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মনিটরিং কমিটি এবং চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত মনিটরিং কমিটির কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃংখলা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। একই সঙ্গে অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক মু. রেজা হাসান সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব আরও সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান এবং জেলার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ - কুমিল্লা জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x