ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি বাবর, সহজ শর্তে কৃষি ঋণের আশ্বাস

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি:-নেত্রকোনার মদন উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

রোববার দুপুরে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সামনে কিলাকিল্লে হাওর পরিদর্শন করেন তিনি। এ সময় হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেন এমপি বাবর। পরে তিনি বালালী গ্রামের তলার হাওর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি হাওর অঞ্চলের নদী ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে, যাতে সেচব্যবস্থা উন্নত হয় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

এর আগে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় মৎস্যসম্পদ রক্ষায় কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, পোনামাছ নিধন, খাল-বিল শুকিয়ে মাছ ধরা কিংবা বিষ প্রয়োগ করে মাছ শিকার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।

এছাড়া মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

পরবর্তীতে তিনি ৮ নং ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান জনাব সামিউল হায়দার শফি (সহ-সাধারণ সম্পাদক, মদন উপজেলা বিএনপি) এর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দেও সহিলা হাওর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বেদবতী মিস্ত্রী, মদন উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ জনাব হাসনাত জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি বাবর, সহজ শর্তে কৃষি ঋণের আশ্বাস

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x