ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি:-রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় পদ্মা নদী থেকে লিটন খা (৩৫) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।রবিবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা ও নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত লিটন খা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার বাসিন্দা এবং আক্কাছ আলী খার ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে রাতের খাবার শেষে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বের হন লিটন খা। এ সময় তিনি পরিবারকে জানান, দূরে ভাড়া নিয়ে যাচ্ছেন এবং ফিরতে দেরি হতে পারে। পরে ভোরের দিকে স্থানীয়রা পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নৌ-পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের পর হত্যার আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x