ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজার টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে হ্নীলার ৩ শ্রমিক অপহৃত মুক্তিপণ দাবি

মোহাম্মদ হোসেন কক্সবাজার টেকনাফ 

টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে হ্নীলা ইউনিয়নের তিন শ্রমজীবী ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাদের মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছে।

জানা যায়, গত ১০ এপ্রিল দুপুরে জনৈক ব্যক্তি রাজমিস্ত্রীর কাজের কথা বলে হ্নীলা সুলিশপাড়ার শামসুল আলমের ছেলে নুর হোসেন, আবুল হাশেমের ছেলে মোঃ জাবের (নুর হোসেনের বোন জামাই) এবং মমতাজ মিয়ার ছেলে মোঃ আয়াতুল্লাহকে টেকনাফে নিয়ে যায়। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরদিন একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে দরকষাকষির এক পর্যায়ে অপহরণকারীরা সর্বনিম্ন ৩ লাখ টাকায় অনড় থাকে বলে জানা গেছে।

অপহৃতদের পরিবার জানায়, তারা অত্যন্ত দরিদ্র হওয়ায় এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এদিকে প্রিয়জনদের কোনো খোঁজ না পেয়ে পরিবারগুলো চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। দ্রুত অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজার টেকনাফে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে হ্নীলার ৩ শ্রমিক অপহৃত মুক্তিপণ দাবি

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x