ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ ভারতীয় নাগরিককে আটক করছে কোস্ট গার্ড।
ভোলা জেলা প্রতিনিধি :ইমন রহমান:-গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ এপ্রিল ২০২৬ শনিবার বিকাল সাড়ে ৪ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ১ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদকপাচারকারী চক্রের ১ সদস্যের সাথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।অবৈধ অনুপ্রবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
আটকৃত ব্যক্তির পরিচয়ঃনামঃ আব্দুল মমিন (৩২)পিতাঃ বসার আলী গ্রামঃ বাঁশপুকুর থানাঃ যাত্রাপুর জেলাঃ সোনামুড়া রাজ্যঃ ত্রিপুরা জাতীয়তাঃ ভারতীয়লেঃ মোঃ আবুল কাশেম মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন
মতামত