ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

​সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-​ দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার রাতে ইউনিটটি চালু হওয়ার পর জাতীয় গ্রিডে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। কয়লা সংকটের কারণে গত ১১ জানুয়ারি থেকে এই কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

​বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ায় একটি ইউনিট সচল করা হয়েছে। বর্তমানে এখান থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হবে। তিনি আরও জানান, মে মাসের মধ্যে কেন্দ্রের অন্য ইউনিটটিও চালু করার পরিকল্পনা রয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় এতদিন উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। বর্তমানে অস্থায়ী ব্যবস্থায় ইন্দোনেশিয়া থেকে ১২ লাখ মেট্রিক টন কয়লা আমদানির প্রক্রিয়া চলছে। এই পরিমাণ কয়লা দিয়ে কেন্দ্রটি প্রায় চার মাস চালু রাখা সম্ভব হবে। এরই মধ্যে কয়লাবাহী জাহাজ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে।

​বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম জানান, ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি পূর্ণ শক্তিতে চললে দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। এতে তেল ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমবে।

​উল্লেখ্য, প্রায় ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি ২০২৫ সালের জানুয়ারি ও এপ্রিলে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল। তবে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত না হওয়ায় চালুর কিছুদিনের মধ্যেই উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমান সেচ মৌসুম ও গ্রীষ্মের বাড়তি চাহিদা মোকাবিলায় কেন্দ্রটির উৎপাদন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x