ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শীলখালী চেকপোস্টে ৪২ হাজার ইয়াবাসহ ৩ জন আটক, প্রাইভেটকার জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র সদস্যরা শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারটির তেলের ট্যাংকের ভেতর থেকে কালো ও খাকি কসটেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলা উদ্ধার করা হয়। পরবর্তীতে পোটলাগুলো গণনা করে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃতরা হলেন—

টেকনাফ থানার উত্তর পাড়া (০৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে গাড়িচালক মো. মাসুদ শরীফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোছা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোছা. মাহিম (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শীলখালী চেকপোস্টে ৪২ হাজার ইয়াবাসহ ৩ জন আটক, প্রাইভেটকার জব্দ

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x