ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি:-গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক বসতবাড়িতে ঢুকে মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ০৯/০৪/২০২৬ তারিখ সকালে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মো. সোলাইমান আকন্দ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী জামাল উদ্দিন (৫৫), বারেক (৩৫), আনোয়ার (৪০) ও আরিফ (২৮)-সহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি, লোহার রড, কুড়াল) নিয়ে বাদীর মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে গাছপালা কাটতে শুরু করেন। এতে বাধা দিলে বিবাদীরা বাদীর মা মোসা. সাবেরা বেগমকে (৭০) পিটিয়ে ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে জখম করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে সোলাইমান আকন্দকেও মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।

 বাদীর অভিযোগ, হামলার সময় বিবাদীরা তার মায়ের শ্লীলতাহানি করে এবং তার গলা থেকে আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া বিবাদীরা যাওয়ার সময় প্রাণনাশের হুমকি ও বাড়িঘর ছাড়া করার ভয় দেখায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত মা ও ছেলেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে ভুক্তভোগীরা থানায় এসে লিখিত অভিযোগ প্রদান করেন।

​এ বিষয়ে শ্রীপুর মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x