গাজীপুরের শ্রীপুরে ৭৪ লাখ টাকা ব্যয়ে দুটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে
গাজীপুর শ্রীপুর প্রতিনিধি : আল আমিন খান:- গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন ও জনভোগান্তি লাঘবে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার বেড়াইদের চালা ও তৎসংলগ্ন এলাকায় উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করা হয়। মোট ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে।
পৌরসভার বেড়াইদের চালা আনোয়ার ব্যাপারির বাড়ি হতে লিচু বাগান অভিমুখী রাস্তার উন্নয়ন। ৪০০ মিটার দীর্ঘ ও ৩.৬ থেকে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি আধুনিক ইউনি ব্লক (Uni Block) দ্বারা নির্মাণ করা হচ্ছে। ৬০ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ’।
দ্বিতীয় প্রকল্প: লিচু বাগান হতে দোখলা অভিমুখী ৪০০ মিটার দীর্ঘ রাস্তার এইচবিবি (HBB) উন্নয়ন কাজ। ১৪ লক্ষ টাকা বাজেটের এই প্রকল্পটির প্রশস্ততা ১০ ফুট। এই রাস্তাটির বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টারপ্রাইজ’।
উন্নয়ন কাজ দুটির শুভ উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী। উদ্বোধনকালে তিনি বলেন:
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াত কষ্ট বিবেচনা করে এই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছে। আধুনিক ও টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার গুণগত মান নিশ্চিত করা হচ্ছে যেন ভবিষ্যতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আলম এবং উপ-সহকারী প্রকৌশলী হারুনর রশীদ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর প্রকৌশল বিভাগ জানায়, ইউনি ব্লক ও এইচবিবি পদ্ধতিতে রাস্তাগুলো নির্মিত হওয়ায় এগুলো আগের চেয়ে অনেক বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত