ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অন্তর্ভুক্তকরণে অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জ ব্যুরোঃ: সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অনুর্ভুক্তকরণ ও নীতি-নির্ধারকদের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় বেসরকারি সংস্থা আভাস, নারী উন্নয়ন সংগঠন বিন্দু, স্ট্রিট চাইল্ড ও কোস্ট ফাউন্ডেশন যৌথভাবে সুশীলন’র হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কেয়ার ফর উইম্যান (ক্লাইমেট এ্যাডাপ্টেশন এন্ড রেজিলেন্স ইমপাওয়ারমেন্ট) প্রজেক্টের এ সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মোঃ এনামুল হক। 

অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দীন। তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এর সাথে বেসরকারি সংস্থা ভূমিকা পালন করলে আরও দ্রুত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, কৃষিতে নারীদের অনেক ভূমিকা রয়েছে। তারা সম্মুখসারিতে থেকে কাজ করছে। কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যথাযথ সুযোগ-সুবিধা পেলে নারীরা তাদের পরিবারের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, এর পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে।

  অ্যাডভোকেসি এন্ড লিয়াজো কো-অর্ডিনেটর মোঃ ইউনুছের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, তারালী ইউপির প্যানেল চেয়ারম্যান কবির হোসেন, কুশলিয়া ইউপির সদস্য শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য আকলিমা পারভীন মিতা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ ও রিপোর্টার্স ক্লাবের সদস্য শেখ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক মোঃ শের আলী, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের মোঃ শাহিনুল ইসলাম, জাকিয়া রাজিয়া, কৃষাণী সমবায় সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা করে দেশের কৃষিক্ষেত্রে উন্নয়ন, প্রান্তিক নারী কৃষকদের সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। অ্যাডভোকেসি সভায় উপস্থিত নারী কৃষক সমবায় সমিতির নেতৃবৃন্দ জামানতবিহীন কৃষিঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি ও উপকরণ প্রাপ্তিসহ বিভিন্ন দাবি জানান এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করেন।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অন্তর্ভুক্তকরণে অ্যাডভোকেসি সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিগঞ্জে জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষককে অন্তর্ভুক্তকরণে অ্যাডভোকেসি সভা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x