মাদকের বিরুদ্ধে আপোষ নয়—কঠোর আইন চাই, প্রয়োজনে মৃত্যুদণ্ড!
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধিঃদেশ আজ ভয়াবহ মাদক আগ্রাসনের মুখে।ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিদিন ঢুকছে ইয়াবা, ফেন্সিডিলসহ নানা মাদক—আর ধ্বংস হচ্ছে আমাদের তরুণ সমাজ, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ।
এখন আর শুধু কথায় কাজ হবে না—সময় এসেছে কঠোর সিদ্ধান্তের।আমরা দাবি জানাই বড় মাদক ব্যবসায়ী ও গডফাদারদের জন্য মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে মাদক পাচার ও সিন্ডিকেটের সাথে জড়িতদের আজীবন কারাদণ্ড + সম্পদ বাজেয়াপ্ত
বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে হবে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে
বিশ্বের অনেক দেশেই (যেমন সিঙ্গাপুর, সৌদি আরব) কঠোর আইনের কারণে মাদক নিয়ন্ত্রণে রয়েছে।বাংলাদেশেও সময় এসেছে কঠোরতার।মনে রাখবে একজন মাদকবসায়ী মানে শত শত তরুণের জীবন ধ্বংস।
তাদের বিরুদ্ধে কঠোর না হলে, আমরা পুরো জাতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি।আসুন, আমরা সবাই একসাথে বলি“মাদক ব্যবসায়ীর স্থান এই দেশে নেই”এখনই সময় কঠোর আইন, দৃঢ় প্রয়োগ, এবং সর্বস্তরের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।
মতামত