পলাশবাড়ী থানায় হামলার ঘটনায় জামায়াতের দুই নেতা গ্রেফতার
মোঃ রেজাদুল ইসলাম রেজা: স্টাফ রিপোর্টার গাইবান্ধা:প্রবেশ করত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের উপরে , হামলায় ঘটনায় নেতৃত্ব দানকারী ১। পলাশ আহমেদ (৩৫), বায়তুল মাল সম্পাদক, পলাশবাড়ী যুব জামায়াত, এবং ২। গোলজার রহমান (৩৪), রুকন, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী'দ্বয়কে অদ্য ০৫/০৪/২০২৬ ইং রাত আনুমানিক ০১.৩৫ ঘটিকায় পলাশবাড়ী থানাধীন
কিশোরগারী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়। পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি সমন্বিত চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বর্ণিত আসামিদ্বয়কে গ্রেফতার করে।* গ্রেফতারকৃত পলাশ এজাহারনামীয় ১ নং এবং গোলজার এজাহারনামীয় ৪ নং আসামি।
উল্লেখ্য উক্ত ঘটনায় ইতোপূর্বে ১। কানন ( সেক্রেটারি, ২ নং ওয়ার্ড, পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামী, এজাহারনামীয় ৩নং আসামি ) এবং ২। মিজান ( সাবেক আমীর, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী, তদন্তে প্রাপ্ত আসামি ) 'দ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । অভিযান চলমান আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
মতামত