ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নাঙ্গলকোট কাকৈরতলায় বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল: ‘তথ্য সন্ত্রাস ও মিথ্যা মামলার’ প্রতিবাদ ‎

নাঙ্গলকোট কাকৈরতলায় বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল: ‘তথ্য সন্ত্রাস ও মিথ্যা মামলার’ প্রতিবাদ

‎

‎

‎স্টাফ রিপোর্টার:

‎

‎চিহ্নিত কুচক্রী মহলের ইন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক “তথ্য সন্ত্রাস” ও “মিথ্যা মামলা” দায়েরের অভিযোগে কাকৈরতলা এলাকায় প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।

‎

‎রবিবার (৫ এপ্রিল) দুপুর ২টায় কাকৈরতলা বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয় নেতারা। সংবাদ সম্মেলনের পরপরই একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‎

‎সংবাদ সম্মেলনে পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার দাবি করেন, পরিকল্পিতভাবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাদের হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারা এসব কর্মকাণ্ডকে “গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি” হিসেবে উল্লেখ করেন।

‎

‎বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

‎

‎এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি স্বপন, সহ-সভাপতি ইয়াসিন মজুমদার, যুবদল নেতা মাইন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বাহার মজুমদার, যুবদল নেতা খান মোবারক, কাকৈতলা ওয়ার্ড সভাপতি আইউব আলী সহ পেরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে “বাংলাদেশ জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

‎

‎স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোট কাকৈরতলায় বিএনপির সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল: ‘তথ্য সন্ত্রাস ও মিথ্যা মামলার’ প্রতিবাদ ‎

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x