ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা :মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে রাঙ্গাবালীকে রক্ষা করতে হলে এখনই সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।তারা বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, তাই তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মাদক নির্মূলে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে রাঙ্গাবালী উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদ। এতে সহযোগিতা করে বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x