ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ব্যারিস্টার নওশাদ জমির
মো আল আমিন আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি:শিলাবৃষ্টিতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হাজারো মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মরিচ ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের বড় ধরনের ক্ষতি হয়েছে।
আজ মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় -১ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির -এমপি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানান।শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন।
মতামত