ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত

এফ,এম,এ রাজ্জাক,  খুলনা জেলা প্রতিনিধি :-খুলনার পাইকগাছায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প’ এর অধীনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়,  উপজেলার হরিঢালী, কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী ও চাঁদখালী ইউনিয়নের মোট ১ হাজার জন নির্বাচিত পাট চাষীর প্রত্যেককে পর্যায়ক্রমে ১ কেজি করে উন্নত মানের পাট বীজ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কপিলমুনি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়। উদ্বোধনকালে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, "পাট আমাদের সোনালী আঁশ। পরিবেশবান্ধব এই ফসলের আবাদ বৃদ্ধিতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে। উন্নত প্রযুক্তি ও সঠিক বীজ ব্যবহারের মাধ্যমে কৃষকরা যেন লাভবান হতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রকল্প কাজ করে যাচ্ছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x