কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৫
সোলতান আহমদ কক্সবাজার টেকনাফ প্রতিনিধি,
কক্সবাজারের টেকনাফে পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারের সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত