টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত
নিজস্ব প্রতিনিধি, টেকনাফ:
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাংবাদিক শামসুল আলম শারেক মনোনীত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।
প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্তক্রমে উক্ত দুই পদে তাদের মনোনয়ন প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মোঃ শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, “সাংবাদিক হলো জনগণের সেবক। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব।” তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সর্বদা জনগণের কল্যাণে সচেষ্ট থাকতে হবে।
সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক বলেন, “প্রেসক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।”
সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নবনিযুক্তদের নেতৃত্ব ও অভিজ্ঞতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
মতামত