গোবিন্দগঞ্জে পূর্বের শত্রুতার জেরে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের হরিপুর ঠাটারী পাড়া এলাকায় পূর্বের শত্রুতার জেরে এরশাদ আলী কে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে
ভুক্তভোগী পক্ষ জানায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী দের সঙ্গে তাদের বিরোধ চলছিল
এরই ধারাবাহিক তায় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়
অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কয়েক জনকে মারধর করে আহত করে।
এসময় ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া পড়ে অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত