লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টুর জন্মদিন আজ
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মীর পিন্টুর জন্মদিন আজ। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে তিনি লালমাই উপজেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউসুফ আলী মীর পিন্টু। তিনি বলেন, “সবার ভালোবাসা ও সমর্থনই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকেও তাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মতামত