ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পদুয়ার বাজারে উচ্ছেদের পরই পুনরায় দখল, পথচারীদের ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ফুটওভার ব্রিজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরও পুনরায় দখলের অভিযোগ উঠেছে। এতে করে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

জানা যায়, গত ১৫ মার্চ বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটওভার ব্রিজের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য স্বস্তি ফিরে পায় পথচারীরা।

তবে অভিযোগ রয়েছে, উচ্ছেদ অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেল থেকে আবারও ব্যবসায়ীরা সেখানে দোকান বসাতে শুরু করেন। ফলে আগের মতোই ফুটওভার ব্রিজের সামনের অংশ দখল হয়ে যায় এবং পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকির অভাবে উচ্ছেদ কার্যক্রমের সুফল দীর্ঘস্থায়ী হচ্ছে না। তারা জানান, প্রতিদিনই ওই এলাকায় মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

আজ (মঙ্গলবার) দুপুরে সরেজমিনে দেখা যায়, ফুটওভার ব্রিজের সামনে আবারও সারি সারি দোকান বসেছে। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়ে এবং পথচারীরা ভিড় ঠেলে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি নিয়মিত নজরদারি জোরদার করা প্রয়োজন, যাতে করে পুনরায় দখল বন্ধ করা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পদুয়ার বাজারে উচ্ছেদের পরই পুনরায় দখল, পথচারীদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x