টেকনাফ পৌরবাসীর পাশে থাকার অঙ্গীকার: গরিবের বন্ধু সি আই পি আব্দু শুক্কুর
সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ পৌরসভার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ভাগাভাগি করে নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কোম্পানি পরিবারের গরিবের বন্ধু হিসেবে পরিচিত সি আই পি আব্দু শুক্কুর।
সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি বলেন, টেকনাফ পৌরসভার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, “গরিব মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। তাদের দুঃখ লাঘবে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। আমি চাই টেকনাফ পৌরসভাকে একটি মানবিক, উন্নত ও সবার জন্য সমান সুযোগের শহরে পরিণত করতে।”
এ সময় স্থানীয় বাসিন্দারা আব্দু শুক্কুরের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, সি আই পি আব্দু শুক্কুর দীর্ঘদিন ধরে টেকনাফ পৌরসভার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন এবং ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।
মতামত