টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের বাড়িতে সাংবাদিকদের সম্মাননা, প্রশংসায় ভাসছেন
সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি।
টেকনাফ উপজেলা চেয়ারম্যান জনাব জাফর আহমেদের বাসভবনে সাংবাদিকদের প্রতি প্রদর্শিত আন্তরিকতা ও সম্মান সকলকে মুগ্ধ করেছে। তার এই সৌজন্যতা ও শ্রদ্ধাবোধ বর্তমান সমাজে বিরল এক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে টেকনাফ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তার বাসভবনে গেলে তিনি তাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন। সাংবাদিকদের প্রতি তার এই ইতিবাচক মনোভাব সাংবাদিকতা পেশার প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন উপস্থিতরা।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোছাইন, সাধারণ সম্পাদক ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাফর আহমেদ বলেন, “আমি সব সময় গণমাধ্যম কর্মীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। যেকোনো প্রয়োজনে সাংবাদিকদের সহযোগিতা করতে আমি সবসময় প্রস্তুত।”
স্থানীয় সাংবাদিকরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে।
জাফর আহমেদের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং তার এই আচরণ অন্যদের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন
মতামত