ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের ঈদ আগামীকাল শুক্রবার

সোলতান আহমদ, টেকনাফ প্রতিনিধি:

মির্জাখীল দরবার শরীফ-এর অনুসারীদের উদ্যোগে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শতাধিক গ্রামে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

দরবার সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার এই দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে হানাফি মাযহাব অনুযায়ী বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ চন্দ্র মাস-সম্পর্কিত ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। প্রায় দুই শতাব্দী ধরে এ প্রথা অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের দুটি পবিত্র মসজিদ—মসজিদ আল-হারাম ও মসজিদ আল-নববী—তেও আগামীকাল ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ আল-হারামে ইমামতি করবেন শায়খ উসামাহ খাইয়াত এবং মসজিদ আল-নববীতে ইমামতি করবেন শায়খ ড. সালাহ আল-বুদাইর।

মির্জাখীল দরবার শরীফের প্রধান খানকাহ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। তিনি পূর্বসূরি হজরত শাহ জাঁহাগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাঁহাগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাঁহাগীর শামসুল আরেফীন (ক.) ও হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন (ক.)-এর পদাঙ্ক অনুসরণ করে দায়িত্ব পালন করে আসছেন।

দরবার সূত্র আরও জানায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার বহু গ্রামে তাদের অনুসারীরা এ দিন ঈদ উদযাপন করবেন। এসব এলাকার মধ্যে রয়েছে সাতকানিয়া, চন্দনাইশ, দোহাজারী, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকা। এ ছাড়া ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় এবং পার্বত্য জেলা বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও তাদের অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের পক্ষ থেকে জানানো হয়, নিকটবর্তী অঞ্চলসমূহে চাঁদ দেখার সময়ের ব্যবধান, ভৌগোলিক অবস্থান (দ্রাঘিমাংশ ও অক্ষাংশ) এবং মক্কা-মদিনাসহ আরব বিশ্বের চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা শুক্রবার ঈদ উদযাপন করবেন, ইনশাআল্লাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মির্জাখীল দরবার শরীফের অনুসারীদের ঈদ আগামীকাল শুক্রবার

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x