দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা
সোলতান আহমদ, টেকনাফ প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকার পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দঘন মুহূর্ত মানুষের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা।
বার্তায় আরও বলা হয়, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে আবারও জানানো হয়েছে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

মতামত