ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন লালমাইয়ের কৃতি সন্তান ফেরদৌস মোনাল

সালামত উল্লাহ, স্টাফ রিপোর্টার 

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ফেরদৌস মোনাল বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মরহুম ইসহাক মাস্টারের ছোট ছেলে।

জানা যায়, মোহাম্মদ ফেরদৌস মোনাল ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি আইন পেশায় প্রবেশের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেন এবং আনুষ্ঠানিকভাবে আইন পেশায় যুক্ত হওয়ার স্বীকৃতি লাভ করেন।

তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মোহাম্মদ ফেরদৌস মোনাল তাঁর এ অর্জনের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি তাঁর মাতা, বড় ভাই, শিক্ষক, সিনিয়র ও পাড়া-প্রতিবেশীদের দোয়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকাবাসীর মতে, তাঁর এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, বরং লালমাই উপজেলা তথা সমগ্র এলাকার গর্ব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন লালমাইয়ের কৃতি সন্তান ফেরদৌস মোনাল

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x