ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পবিত্র ঈদুল ফিতরের সামনে রেখে গাইবান্ধার বাদিয়াখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

গাইবান্ধা স্টাফ রিপোর্টার 

মোঃ রেজাদুল ইসলাম রেজা

গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে বাদিয়াখালীতে  ঈদের কেনাকাটার আমেজ বেড়েছে । ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও আকর্ষণীয় ডিসপ্লে করা হয়েছে, যা পথচারীদেরও দৃষ্টি কাড়ছে।

বাদিয়াখালী  বাজার, জি কাদের সুপার মার্কেট, রাফি সিফাত চিশতী সুপার মার্কেট সুমা–শাওন মার্কেট ও আলতাব বস্ত্রালয়  সহ বেশ কিছু মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

বাদিয়াখালীর বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক, শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শিশুদের পোশাক, কসমেটিক্স ও জুতার নানা সংগ্রহ সাজিয়ে রাখা হয়েছে।

ব্যবসায়ীরা জানায়, রমজানের শুরুতে বিক্রি তুলনামূলক কম থাকলেও রমজানের শেষ দশ দিনে এসে বিক্রি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঈদের যত দিন ঘনিয়ে আসবে, ততই ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে তারা আশা করছেন।

এদিকে ক্রেতারাও বলছেন, ঈদের কেনাকাটা ধীরে ধীরে শুরু করেছেন তারা। শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকে এখন থেকেই পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী কিনে নিচ্ছেন।

 বিক্রি বাড়াতে মার্কেট গুলোর  বিভিন্ন বিপণিবিতান ও মার্কেট কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রচারণাও চালাচ্ছে। কোথাও বিশেষ ছাড়, আবার  বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতাদের টানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ফলে দিন যত যাচ্ছে, গাইবান্ধার বাদিয়াখালী ঈদের বাজারে ততই বাড়ছে উৎসবের আমেজ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের সামনে রেখে গাইবান্ধার বাদিয়াখালীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x