ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদকে সামনে রেখে ঢাকা রেঞ্জে বিশেষ নিরাপত্তা সভা, যুক্ত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা রেঞ্জে একটি বিশেষ অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মহোদয়ের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা রেঞ্জের অধীনস্থ সকল জেলার পুলিশ সুপাররা অংশ নেন।

সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ আসন্ন ঈদকে ঘিরে দেশের কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।

অনলাইন সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল হাসান তালুকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ এবং টিআই (এডমিন) কিশোরগঞ্জ সভায় অংশ নেন।

এ সময় অনলাইন প্ল্যাটফর্মে কিশোরগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জরাও যুক্ত ছিলেন। সভায় ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদকে সামনে রেখে ঢাকা রেঞ্জে বিশেষ নিরাপত্তা সভা, যুক্ত ছিলেন কিশোরগঞ্জ পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x