ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনতা কর্মসূচি

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং মশার বংশবিস্তার রোধে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নরসুন্দা নদীর তীরে অবস্থিত মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মশার বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাসাবাড়ির ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবন, ফুলের টব, ড্রাম কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি তার বক্তব্যে নরসুন্দা নদীর পরিবেশ রক্ষা ও সৌন্দর্য ফিরিয়ে আনার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের মাধ্যমে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করবে। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম প্রতি শনিবার নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনার কথাও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কিশোরগঞ্জ সদর সার্কেলের সার্কেল অফিসার, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশ নেন। জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও এতে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত জনসাধারণকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x