ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে রাজকীয় উটের মাংস বিক্রির ঘোষণা

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। জেলার কালেক্টর বাজারে প্রথমবারের মতো “রাজকীয় উটের মাংস” বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, রাজকীয় উটের মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৪২০০ টাকা। সীমিত পরিসরে মোট ৫০০ কেজি মাংস বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতাদের অগ্রিম অর্থ প্রদান করে বুকিং নিশ্চিত করতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ২৭ রমজান থেকে উটটি সবার জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এরপর ২৯ রমজান থেকে আনুষ্ঠানিকভাবে মাংস বিক্রয় কার্যক্রম শুরু হবে।

তারা জানান, ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতেই এই আয়োজন করা হয়েছে। যেহেতু মাংসের পরিমাণ সীমিত, তাই আগ্রহী ক্রেতাদের দ্রুত বুকিং দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরে: ০১৭১১-৪৫৬৪৬১ / ০১৭১২-৯৪৫২৩৯।

এ বিষয়ে সম্ভাব্য এক ক্রেতা মোঃ শাহাবুদ্দিন সুজা বলেন, “গোপালগঞ্জে এই প্রথম উটের মাংস বিক্রির এমন আয়োজনের কথা শুনলাম। বিষয়টি আমাদের জন্য নতুন ও কৌতূহলের। ঈদ উপলক্ষে পরিবারের জন্য কিছু মাংস সংগ্রহ করার আগ্রহ রয়েছে।”

স্থানীয়দের মতে, ঈদকে ঘিরে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ গোপালগঞ্জে নতুন মাত্রা যোগ করেছে এবং এটি সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে রাজকীয় উটের মাংস বিক্রির ঘোষণা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x