ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সৌদিআরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

এ.এস,এম হামিদ হাসান 

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন।

মঙ্গলবার(১০ মার্চ) দুপুর ১২টায় কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের নিহত বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম সবুজ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মাধ্যমে নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি বাচ্চু মিয়ার মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং বিদেশ থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রবাসে কর্মরত অবস্থায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার সব সময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতে তাদের সুখেদুঃখে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিহত বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর সহানুভূতি ও আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়লেও প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের কিছুটা হলেও সান্ত্বনা ও সাহস জুগিয়েছে।

উল্লেখ্য যে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটবর্তী আল খারিজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়া (৩৬) নিহত হন। রোববার ইফতারের আগে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে হামলায় বাচ্চু মিয়াসহ কয়েকজন শ্রমিক নিহত হন। এর মধ্যে কিশোরগঞ্জের একজন এবং অপরজন টাঙ্গাইল জেলার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সৌদিআরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কটিয়াদীর বাচ্চুর পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x