হিউম্যান এইডের উদ্যোগে কক্সবাজারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সোলতান আহমদ টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজার, ৯ মার্চ ২০২৬: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার সভাপতি খোরশেদ আলম, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল হোসাইন। সভার শুরুতে সদস্য কামরুল ইসলাম পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন।
বক্তৃতায় হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম খোকন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা ও উখিয়া কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
সভাপতি খোরশেদ আলম বলেন, “সাংবাদিকদের সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। যারা জনগণের কাছে সত্য তুলে ধরেন, তারাই আজ নির্যাতনের শিকার হচ্ছেন।”
সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, “স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের অপকর্ম ঢাকার জন্য সাংবাদিকদের টার্গেট করছে। দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
মতামত